রাজধানীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

রাজধানীতে ৮ বছর বয়সী এক শিশুকে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে ফেলার অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মিরপুরের পশ্চিম মনিপুরে।
সেইসাথে এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৫টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত শিশুটি ওই এলাকার একটি ভবনের কেয়ারটেকার বাশার শেখের ছেলে।

এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই রাকিবকে (২২) আটক করা হয়েছে জানিয়ে মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, গত বৃহস্পতিবার থেকে শিশু সিয়ামের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার।

এ কারণে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। এরপর সিয়ামের চাচাতো ভাই রাকিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যে সেপটিক ট্যাংকে শিশুটির লাশ পাওয়া যায়।

রাকিবকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, পারিবারিক তুচ্ছ কারণে তর্কাতর্কির জেরে সিয়ামকে সে হত্যা করে। পরে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখে। তবে কী নিয়ে সিয়ামের সঙ্গে রাকিবের সমস্যা হয়েছিল সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি।