রাজধানীর দক্ষিণখানে আবাসিক ভবন থেকে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগানের একটি আবাসিক ভবন থেকে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনের গলির একটি বাড়িতে এই ঘটনা ঘটে। দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী জানান, মরদেহগুলো দুই-তিনদিন আগের।

নিহতরা হলেন- মা মুন্নি (৩৮), ছেলে ফারহান (১১), মেয়ে লাইভা (৩)। মা ও ছেলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এসআই কে এম মনছুর আলী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়েছি। সেখানে দুই শিশু ও এক নারীর মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।’