রাজশাহীতে করোনায় প্রথম মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা আক্রান্তে এবার রাজশাহীতে এক বৃদ্ধ (৮০) মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এখন পর্যন্ত এটিই প্রথম রাজশাহীতে করোনায় মৃত্যু।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ওই ব্যক্তির বাড়ি জেলার বাঘা উপজেলার গাওপাড়া গ্রামে। গত ১৭ এপ্রিল জ্বর ও প্রশ্রাবের প্রচণ্ড জ্বালা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেসময় তার করোনার কোন উপসর্গ ছিল না। এমতাবস্থায় ৪২ চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংস্পর্শে আসেন তিনি।

পরে সন্দেহ হলে ২০ এপ্রিল তার করোনা টেস্ট করানো হয় তখন তাকে শনাক্ত করা হয়। এরপর হাসপাতালের ওই ৪২ ডাক্তার, নার্স ও কর্মচারী কোয়ারেন্টাইনে চলে যান। গত মঙ্গলবার ও বুধবার তারা করোনা পরীক্ষা করান। তবে তাদের সবার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি আরও জানান, রোববার সকালে করোনা আক্রান্ত ওই বৃদ্ধের মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। তবে মরদেহটি তার গ্রামের বাড়ি যাবে, নাকি কোয়ান্টাম ফাউন্ডেশন দাফন করবে- সে বিষয়ে সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নেবে।

গত ১২ এপ্রিল রাজশাহীতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মৃত ওই বৃদ্ধসহ আটজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। আক্রান্তদের মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাগমারায় একজন, মোহনপুর একজন ও বাঘা উপজেলায় একজন।