রাজ্জাক তবে কার মা?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আন্তর্জাতিক ভাষা হিসেবে একজন ক্রীড়াবিদকে ইংরেজি জানতে হয়। পৃথিবী জুড়ে যোগাযোগ রক্ষার জন্য এ ভাষার বিকল্প নেই। তবে বিশ্বের সবাইকে এ ভাষা জানতে হবে এমন নিয়ম অবশ্য নেই।

লিওনেল মেসি যেমন ইংরেজি জানেন না, তাই বলে কি ভুলভাল ইংরেজি চর্চায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন? তার অর্জন, সাফল্য বা জনপ্রিয়তায় বাঁধা দিতে পেড়েছে ইংরেজি না জানা?

কিন্তু বিখ্যাত ব্যক্তিত্ব যখন ভুলভাল ইংরেজি নিয়ে চর্চা করেন, তখন সেটি মুখরোচক আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। আর আলোচনার-সমালোচনা জন্ম দেওয়া পাকিস্তানি ক্রিকেটারদের যেন জন্মগত স্বভাব।

এমনই এক কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল। বারবার ভুল ইংরেজিতে সে যেন অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে যাচ্ছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সঙ্গে একটি ছবি আপলোড করে তিনি ইংরেজি অক্ষরে লিখেছেন, ‘মাদার ফ্রম এনাদার ব্রাদার’। যার অর্থ দাঁড়ায়, রাজ্জাক তার আরেক ভাইয়ের মা।

এটি যে নির্ঘাত ভুল বাক্য তা না বুঝতে পারার কিছু নেই। কিছুক্ষণের মধ্যেই উমরও টের পেয়ে যান, বড় কোনো ভুল হয়ে গেছে তার। সঙ্গে সঙ্গে মুছে দেন সেই টুইট।

তবে ততক্ষণে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। যা জন্ম দিয়েছে হাস্যরসের।