রান আউটের খলনায়কদের গল্প


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ক্রিকেটে রান আউট খুব গুরুত্বপূর্ণ অংশ। এই রান আউটের কারণে কতশত সম্ভাবনাময় ইনিংস যে শেষ হয়ে গিয়েছে তার হিসেব নেই। কখনো নিজের জন্য, কখনো বা সতীর্থর জন্য এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার হতে হয়েছে। হতে হয়েছে খলনায়ক।

আজ সেইসব ক্রিকেটারের গল্প শোনাবো, যারা নিজেকে বা  নিজের পার্টনারের রান আউটের জন্য দায়ী। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফো তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ পাঁচ এমন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে।

সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। স্টিভ ওয়াহকে সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম ধরা হয়। সেই ওয়াহ ৪৯৩ ইনিংসে ১০৪ রান আউটের জন্য দায়ী। যেখানে তিনি আউট হয়েছেন ৩১ বার, সতীর্থকে আউট করেছেন ৭৩ বার।

এরপরেই আছেন দ্যা ওয়াল খ্যাত ভারতের রাহুল দ্রাবিড়। ৫০৯ ইনিংসে তিনি মোট ১০১ রান আউটের জন্য দায়ী। সেই ১০১ রান আউটের মধ্যে নিজে আউট হয়েছেন ৫৩ বার, সতীর্থকে আউত করেছেন ৪৮ বার।

তিনে থাকা আরেক ভারতীয় শচীন টেন্ডুলকার ৬৬৪ ইনিংসে নিজেকে রান আউট করিয়েছেন ৪৩ বার, সতীর্থর রান আউটের জন্য তার দায় ৫৫ বার।

শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ৬৫২ ইনিংসে ৯৫টি রান আউতের জন্য দায়ী। নিজে আউট হয়েছেন ৫১ বার, সতীর্থকে আউট করেছেন ৪৪ বার।

পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের ইনজামাম উল হক নিজেকে ও সতীর্থকে সমান সমান আউট করিয়েছেন। সমান ৪৬ সহ ৪৯৯ ইনিংসে তিনি মোট ৯২ রান আউটের জন্য দায়ী