রাশিয়ার কুরিল দ্বীপে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগের পক্ষ থেকে আজ বুধবার (২৫ মার্চ) এই তথ্য দেয়া হয়েছে। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলেও সেখানে সুনামির কোনো ঝুঁকি দেখা দেয় নি।
জাপানের সাপোরো শহর থেকে ১,৪০০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের ৫৯ কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে। এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায় নি।
উল্লেখ্য, কুরিল দ্বীপ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। জাপান মনে করে এটি তার উত্তরাঞ্চলীয় ভূখণ্ড।

