রাষ্ট্রদূতের দায়িত্ব পাচ্ছেন জাবেদ পাটোয়ারী



রাষ্ট্রদূতের দায়িত্ব পাচ্ছেন জাবেদ পাটোয়ারী

আইজিপি পদ থেকে মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এই খবর জানিয়েছেন সরকারের একটি সূত্র।

বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন গোলাম মসীহের। তিনি গত পাঁচ বছর ধরে সেখানে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ষষ্ঠ বিসিএসে (১৯৮৪) পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্মাতক সম্মান এবং প্রথম শ্রেণিতে স্মাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিচেস্টার থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে ক্রিমিনাল জাস্টিস এডুকেশন বিষয়ে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট অর্জন করেন।

পেপার’স লাইফ/খবর/জাতীয়