রাষ্ট্রপতির ছোট ভাই করোনায় আক্রান্ত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

এবার করোনায় আক্রান্ত হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই। তিনি বর্তমানে সিএমএইচ’এর আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ শুক্রবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জ্যেষ্ঠ পুত্র সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, তার চাচা আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে। তিনি চারদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।