রুশ হস্তক্ষেপ: যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড জুরি গঠন




গত বছর অভিযোগ উঠেছিল ‘ডোনাল্ড ট্রাম্পকে জিততে সাহায্য করেছে রাশিয়ে। এই অভিযোগ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা বলা হয়েছে। অভিযোগ তদন্তে এ বছর মে মাসে মুলারের নেতৃত্বে বিশেষ তদন্ত কাউন্সিল গঠন করা হয়। যদিও রাশিয়া ও ট্রাম্প বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।
কিন্তু সম্প্রতি ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ২০১৬ সালের জুনে ট্রাম্প টাওয়ারে রাশিয়ার একজন আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন। যে বৈঠকে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জারেড কুশনার এবং ট্রাম্পের নির্বাচনী শিবিরের সাবেক ম্যানেজার পল ম্যানাফোর্টের উপস্থিত থাকার কথাও বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ভার্জিনিয়ায় এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘বেশিরভাগ মানুষ জানে আমাদের নির্বাচনী প্রচারে রাশিয়ার কোনো অস্তিত্ব ছিল না। আমরা রাশিয়ার কারণে জয়লাভ করিনি। আমরা আপনাদের কারণে জিতেছি।’