সম্প্রতি যুক্তরাষ্ট্রে এইচবিও চ্যানেলে গেম অব থ্রোনসের চূড়ান্ত মৌসুম দেখেছে প্রায় ১ কোটি ৯০ লাখ দর্শক, বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
গত ১৯ মে গেম অব থ্রোনসের শেষ পর্বটি দেখেছে প্রায় ১ কোটি ৯৩ লাখ দর্শক। এই শেষ মৌসুম চলাকালে আগের সপ্তাহে একটি পর্বে দর্শক সংখ্যা প্রায় ১ কোটি ৮৪ লাখ ছিল বলে জানা যায়।
এ বিষয়ে এইচবিও জানিয়েছে, এর আগে ২০০২ সালে ক্রাইম ড্রামা ‘দ্য সোপরানোস’ এর সময় সর্বোচ্চ দর্শক ছিল তাদের।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় যে, গেম অব থ্রোনসের চূড়ান্ত পরিণতি নিয়ে অনেকেই সন্তুষ্ট হতে পারেননি। এ বিষয়ে ইউএসএ টুডের একজন বলেছেন, শেষটা একেবারে বিপর্যয়কর ছিল। অনেক দর্শকই এ রকমটা প্রত্যাশা করেনি।
জানা গেছে, গেম অব থ্রোনসের শেষ পর্বটি প্রচারের দুদিনের মধ্যে পরিবর্তন করার দাবি উঠেছে। ওআরজিতে ১২ লাখ ভক্ত শেষ মৌসুমটি নতুন করে নির্মাণের দাবিতে স্বাক্ষর করছে।
গেম অব থ্রোনসে ছয় রাজ্যের রাজা হয়েছেন ব্রান স্টার্ক। এই চরিত্রটিতে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা আইজাক হেম্পস্টিড রাইট।

