'রেস-৩' নিয়ে ট্রলের জবাব দিলেন সালমান




আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত চলচ্চিত্র ‘রেস-৩’। এরই মধ্যে ছবিটির ট্রেইলার বেশ সাড়া জাগিয়েছে ভক্তদের মাঝে। তবে এর উল্টো চিত্রও রয়েছে। ছবিতে অভিনেত্রী ডেইজি শাহ’র সংলাপ ও সালমানের অস্ত্র চালানোর দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে নানা ধরনের ট্রল।
এবার নিজের টুইটারে এক ভিডিও প্রকাশের মাধ্যমে যেন ট্রলের জবার দিলেন সালমান। সিনেমাটির ট্রেলারে ডেইজি শাহের একটি সংলাপ ছিল ‘আওয়ার বিজনেস ইজ আওয়ার বিজনেস; নান অফ ইউর বিজনেস’। ট্রেলার প্রকাশ পাওয়ার পরপরই নানাভাবে সমালোচিত হতে থাকে এই সংলাপটি। এবার এক ভিডিওর মাধ্যমে ট্রলের জবাব দিলেন সালমান।
https://www.instagram.com/p/BjDMqgZlFhj/?taken-by=salkat_khan
 
‘রেস-৩’ ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন সালমান ও জ্যাকলিন ফার্নান্দেজ। ছবিটির নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘দোবারা সি ইউ এভিল’খ্যাত তারকা সাকিব সেলিম। পর্দায় সাকিব সেলিমকে সঙ্গ দেবেন ‘জয় হো’খ্যাত অভিনেত্রী ডেইজি শাহ। এ ছাড়া অভিনয় করতে যাচ্ছেন ববি দেওল। প্রথম ও দ্বিতীয় খণ্ডে অভিনয় করা অনিল কাপুরও থাকছেন তৃতীয় খণ্ডে। ছবিতে তাঁকে দেখা যাবে সালমানের বাবার চরিত্রে।
‘রেস’ সিরিজের প্রথম সিকুয়ালটি মুক্তি পায় ২০০৮ সালে। সেটাতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান, বিপাশা বসু, অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর ও সামিরা রেড্ডি। পাঁচ বছর পর জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনকে নিয়ে ‘রেস’-এর দ্বিতীয় কিস্তি মুক্তি পায়।