রৌমারী সীমা‌ন্তে বাংলা‌দে‌শি‌কে আটক, ভারতীয় পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর



রৌমারী সীমা‌ন্তে বাংলা‌দে‌শি‌কে আটক, ভারতীয় পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর

চন্দন কুমার সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে আটক বাংলা‌দে‌শি যুবক‌ নয়ন মিয়া‌কে ভারতীয় সাউথ শালমারা জেলার খরবাবান্দা থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর ক‌রে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি সীমান্ত এলাকার ১০৫৬ আন্তর্জাতিক মেইন পিলারের নিকট থেকে তা‌কে আটকের পর র‌বিবার সকা‌লে নিকটস্থ থানায় হস্তান্তর ক‌রে বিএসএফ। বর্ডার গার্ড বাংলা‌দেশ (‌বি‌জি‌বি) জামালপুর ৩৫ ব‌্যা‌টা‌লিয়নের প‌রিচালক লে.ক‌র্নেল এস এম আজাদ এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

নয়ন মিয়া উপ‌জেলার ছাটকড়াইবাড়ি গ্রামের সোলেমান হোসেনের ছেলে ব‌লে জানা গে‌ছে।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, বি‌জি‌বির চোখ ফাঁ‌কি দি‌য়ে চোরাই প‌থে ভারত থে‌কে গরু আনার সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস‌্যদের হা‌তে ধরা প‌ড়ে নয়ন। এসময় তার সঙ্গীরা পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয়।

এর আগে বৃহস্প‌তিবার মধ‌্য রাতে (৬ মার্চ) উপ‌জেলার সদর ইউনিয়নের মোল্লারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৬১ এর সাব পিলার ৪ এর কাছে থেকে বাংলা‌দে‌শি গরু ব্যবসায়ী আজাহার আলী (৪২) কে বিএসএফ আটক করে নিয়ে যায়। প‌রে আজাহার আলীকে ভারতের মানকাচর থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় ব‌লে বি‌জি‌বি সূ‌ত্রে জানা গে‌ছে।