রৌমারী সীমা‌ন্ত থে‌কে বাংলা‌দে‌শি‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে বিএসএফ



রৌমারী সীমা‌ন্ত থে‌কে বাংলা‌দে‌শি‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে বিএসএফ

চন্দন কুমার সরকার, কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি

কুড়িগ্রামের রৌমারী উপ‌জেলার দাঁতভাঙা সাতকড়াইবাড়ী সীমান্ত থে‌কে ইসমাইল হোসেন কালু (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী বিএসএফ।

শুক্রবার (১৩ মার্চ) রাত আটটার দিকে ভারতের দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় । বর্ডার গার্ড বাংলা‌দেশ (‌বি‌জি‌বি) জামালপুর ৩৫ ব‌্যাটা‌লিয়‌নের অধীন দাঁতভাঙা কোম্পা‌নি কমান্ডার সু‌বেদার উমর ফারুক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আটক ইসমাইল হো‌সেন উপ‌জেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে ব‌লে জানা গে‌ছে।
সীমান্ত সূত্র জানায়, শুক্রবার রা‌তে ইসমাইল হো‌সেন সহ ক‌য়েকজন বাংলা‌দে‌শি উপ‌জেলার দাঁতভাঙা সাতকড়াইবাড়ি সীমান্ত প‌থে ভারতীয় গরু আন‌তে যায়। এসময় ভারতের দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তা‌দের ধাওয়া ক‌রে। ধাওয়া খে‌য়ে অন‌্যান‌্য গরু চোরাকারবা‌রিরা পা‌লি‌য়ে গে‌লেও ইসমাইল হো‌সেন বিএসএফ’র হা‌তে ধরা প‌ড়েন।

এ বিষ‌য়ে জান‌তে দাঁতভাঙা কোম্পা‌নি কমান্ডার সু‌বেদার উমর ফারু‌কের সা‌থে যোগা‌যোগ কর‌লে তি‌নি আটক বাংলা‌দে‌শির নাম ছাড়া আর কোনও তথ‌্য দি‌তে অস্বীকৃ‌তি জানান। বি‌জি‌বি ৩৫ ব‌্যাটা‌লিয়‌নের প‌রিচালক লে.ক‌র্নেল এসএম আজা‌দের সা‌থে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।