লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? গত এক যুগ ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়েছে ফুটবল প্রেমিরা। উৎরের দেখা মেলেনি। চায়ের কাপে ঝড় উঠে, তর্ক বিতর্কে চেষ্টা চলে একজনের থেকে আরেকজনকে সেরা প্রমাণ করার।
কারও কাছে রোনালদোই শেষ কথা, আবার অনেকেই মনে করেন মেসির ওপরে থাকতে পারে না কেউই। এমন একটা আলোচনা যার কখনও সন্তোষজনক সমাপ্তি হয় না।
সম্প্রতি এক গবেষণায় মিলেছে সেরার প্রশ্নের উত্তর। যেখানে দাবি করা হচ্ছে, পর্তুগিজ সুপারস্টার রোনালদোর চেয়ে দ্বিগুণ এগিয়ে আর্জেন্টাইন জাদুকর মেসি।
বেল জিয়ামের ক্যাটোলিকা ইউনিভার্সিটির সহযোগিতায় সাইন্টিফিক স্পোর্টসের গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য।
এ গবেষণার জন্য ব্যবহার করা হয়েছে মেসি-রোনালদোর সেরা সময়ের পরিসংখ্যান। স্প্যানিশ লা লিগায় থাকাকালীন ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন রোনালদো, একইসময়ে পাল্লা দিয়ে গোল করেছেন মেসিও।
তাই গবেষণার কাজে বিবেচনা করা হয়েছে ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সময়।
এ সময়ের গোল-এসিস্টসহ ম্যাচের অন্যান্য সব ফ্যাক্টর বিবেচনায় এনে রেটিং দেয়া হয়েছে মেসি ও রোনালদোকে। যেখানে মেসি পেয়েছেন ১.২১ এবং রোনালদো পেয়েছেন তার প্রায় অর্ধেক ০.৬১।
এ গবেষণাই মূলত দাবি করছে মেসি রোনালদোর চেয়ে দ্বিগুণ এগিয়ে।
প্রফেসর হেসে ডেভিস এ গবেষণার কাজে ব্যবহৃত ফ্যাক্টরগুলো বিশ্লেষণ করে বলেছেন, ‘গোল সবসময় দুর্লভ একটা বিষয়। তবে আমরা বিবেচনায় রেখেছি একটি ম্যাচে হওয়া প্রায় ১৬০০টি ঘটনা। যার মধ্যে রয়েছে শট, পাস, ড্রিবল, ট্যাকলসহ প্রায় সবকিছু। এগুলোর মান হিসেব করেই করা হয়েছে এই গবেষণা।’

