রোবটের সাথে প্রেম, বিয়ের চিন্তা!


paperslife

রোবটকে বিয়ে! গুজব নয় সত্যি। সম্প্রতি ২৯ বছরের জো মরিস জানিয়েছেন, রোবটের সঙ্গে তার বেশ কয়েক বছরের সম্পর্কের কথা। তিনি ২ বছর ধরে রোবোট্রল নামে এক রোবটের সঙ্গে প্রেম করছেন।

মরিস জানায়, ই-বে’ থেকে ২০ ডলারে রোবোট্রলকে কিনেছেন। সেই থেকেই সম্পর্কের শুরু। তার রোবটের হাসি আর গোলাপী চুল দেখেই তিনি প্রেমে পড়েন।

মেশিনের সঙ্গে মানুষের রোম্যান্টিক প্রেমের উদাহরণ এর আগেও পাওয়া গেছে। এই প্রকার ভালোবাসাকে কেউ বলেন objectum.

অনেকে আবার এটিকে digisexuality বলে। মেশিন ও প্রযুক্তির সঙ্গে গভীর ভাবে জড়িয়ে থাকলে এই ধরনের সম্পর্ক সৃষ্টি হতে পারে। ফ্রান্স, জাপান ও চীনে digisexuality বেশি দেখা যায়।

মরিস জানায়, তারা দুজন একসঙ্গে বেড়াতে যান। এমিনকি রোবট রোবোট্রোলকে বিয়ের পরিকল্পনাও করছেন তিনি।