জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর জাতিসংঘ মহাসচিবের গণহত্যাবিষয়ক বিশেষ দূত আদামা দিয়েন জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে কি না; তা খতিয়ে দেখবে।
আজ রোববার দুপুরে রাজধানীতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন আদামা দিয়েন। মানবাধিকার কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের চেয়ারম্যান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের মধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে আলোচনা হয়। এ সময় আদামা দিয়েন বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ।
এ সময় তিনি আরও বলেন, ‘রুয়ান্ডা, বসনিয়াসহ বিশ্বের বেশির ভাগ গণহত্যার বিচার হয়েছে । মিয়ানমারে যদি গণহত্যা হয়ে থাকে, তবে তা প্রমাণ করতে হবে। গণহত্যার বিষয়টি তাই তদন্ত করতে ইচ্ছা প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।’
বৈঠকের পর সংবাদ সম্মেলনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘আদামা দিয়েনের কাছে আমরা আমাদের অভিজ্ঞতা তুলে ধরেছি। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনে গণহত্যার উপাদান আছে বলে আমাদের মনে হয়েছে। আমরা এ কথা তাঁকে জানিয়েছি।’
কাজী রিয়াজুল হক বলেন, সম্প্রতি রোহিঙ্গা নারীদের ওপর যৌন নির্যাতনবিষয়ক এক গবেষণা করেছি আমরা। গবেষণায় রোহিঙ্গা নারীদের ওপর ধর্ষণসহ বর্বর নির্যাতনের চিত্র উঠে এসেছে। রোহিঙ্গাদের ওপর গণহত্যা প্রমাণে এ গবেষণায় প্রাপ্ত ফলাফল আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করার জন্য চেষ্টা করা হবে।’
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
সোমবার থেকে ফের রোহিঙ্গাদের খাদ্য সহায়তা শুরু
রোহিঙ্গা সংকট: মিয়ানমারে ফিরতে চায় ৭৮% রোহিঙ্গা
রোহিঙ্গা সংকট: হত্যা করা হয়েছে ৬,৭০০ রোহিঙ্গাকে
