মিয়ানমারের রাখাইনে সহিংসতা ছড়িয়ে পরার পর এক মাসে অন্তত ৬ হাজার ৭’শ রোহিঙ্গা হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দাতা সংস্থা মেদসঁ সঁ ফ্রঁতিয়ে (এমএসএফ)। বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের ওপরে করা এক জরিপ শেষে এই তথ্য জানায় দাতা সংস্থাটি।
এমএসএফ বলছে, মিয়ানমারের কর্তৃপক্ষ পরিচালিত “ব্যাপক সহিংসতার স্পষ্ট ইঙ্গিত” এটি। মিয়ানমার সেনাবাহিনী “সন্ত্রাসবাদী”দের ওপর সহিংসতার দায় দিয়ে নিজেদের নির্দোষ দাবী করছে।
সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ৬ লক্ষ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৯ হাজার রোহিঙ্গা মিয়ানমারে মারা যায়। এর মধ্যে অন্তত ৬ হাজার ৭’শ মৃত্যুর কারণ সহিংসতা, যার মধ্যে পাঁচ অথবা তার চেয়ে কম বয়সের শিশু ছিল ৭৩০ জন। মিয়ানমারের সেনাবাহিনীর বক্তব্যে, নিহতের সংখ্যা ৪০০ যাদের মধ্যে অধিকাংশই মুসলিম জঙ্গী।
এমএসএএফ এর মেডিক্যাল ডাইরেক্টর সিডনি ওং বলেছেন, নিহতের এ পরিসংখ্যানে পুরো চিত্র উঠে আসেনি। কারণ, সব রোহিঙ্গার ওপর জরিপ চালানো সম্ভব হয়নি।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
