রোহিঙ্গা সমস্যা সমাধানে কম্বোডিয়াকে পাশে চায় বাংলাদেশ




আজ সোমবার কম্বোডিয়ার নম পেনে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠকের পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে এক বিবৃতিতে এ কথা জানান প্রধানমন্ত্রী।
এবিষয়ে তিনি বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে সাম্প্রতিক কিছু আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের বিষয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে। দুই পক্ষই সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা বলেছে। আমরা রোহিঙ্গা সঙ্কট নিয়েও কথা বলেছি, যা আমাদের আঞ্চলিক স্থিতিশীলতা ও শঅন্তি বিনষ্টের হুমকি তৈরি করছে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশকে এখন ১০ লাখের বেশি রোহিঙ্গার ভার বইতে হচ্ছে, যাদের মধ্যে প্রায় ছয় লাখ ৩০ হাজার মানুষ মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতার কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের ঘরে ফিরতে পারে, সেজন্য মিয়ানমারের সঙ্গে আমরা দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছি। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের কাছেও আমি সহযোগিতা চাইছি, যাতে এ সঙ্কটের একটি টেকসই সমাধানে আমরা পৌঁছাতে পারি।
গতকাল রবিবার তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ায় পৌঁছেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সফরের সময় নয়টি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি সই হবে।
দুই দেশ তাদের জাতির পিতার সম্মানে নিজেদের দেশের রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, বারিধারা কূটনৈতিক এলাকার ‘পার্ক রোড’ রাস্তাটি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। তেমনি কম্বোডিয়ার সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নমপেনের প্রধান সড়কের নামকরণ করবে।
আরও পড়ুন; বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া: প্রধানমন্ত্রী
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে বিল
যৌথ ভিডিও কনফারেন্সে ‘বন্ধন’ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও মোদী
বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা
শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আজ