শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুক লাইভে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের সাথে যুক্ত হন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। দুইজনই ফুটবলের ভক্ত। দুজনই রিয়াল মাদ্রিদ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ভীষণ ভক্ত।
তাইতো রোহিত সরাসরি বলেই ফেললেন, রোনালদো ফুটবলের রাজা। রোহিতকে প্রশ্ন করেন তামি, ‘আপনি তো রিয়াল মাদ্রিদের সমর্থক; রোনালদোকে ভালোবাসেন?’
এমন প্রশ্নে রোহিত বলেন, ‘রোনালদোকে কে ভালোবাসে না? সে তো ফুটবলের রাজা। সে ক্যারিয়ারে যা করেছে তা অসাধারণ। সেটার জন্য মাথা নিচু করে সম্মান জানাতেই হবে তাকে।’
রোনালদোর খেলার পেশাদারিত্বের প্রশংসা করে রোহিত আরও বলেন,’এটা সহজ না, সে যেখান থেকে উঠে এসেছে, ক্যারিয়ারের শুরুতে অনেক খারাপ সময় গেছে। যাদের এমন পরিস্থিতি ছিল এবং আজ যে উচ্চতায় পৌঁছেছে সবাইকেই আমি সম্মান জানাই।’

