কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি নটান পাড়া গ্রামের মৃত জুলু শেখের বড় ছেলে মোনছের আলী (৫৫)।
নিহত মোনছের আলীর স্ত্রী নুরেজা খাতুন (৫০) জানান, গতকাল শনিবার রাতে ঝড়ে বিদ্যুতের তার লিক হয়ে টিনের চালে লেগে পুরো ঘর বিদ্যুতায়ীত হয়। রোববার সকালে তার স্বামী গোসল করে আসার সময় ঘরের বেড়ায় ভেজা হাত লাগলে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এব্যাপারে রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু নিহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসাবধানতার কারনে এ ঘটনা ঘটেছে।
পেপার’স লাইফ/জেলা/কুড়িগ্রাম প্রতিনিধি

