ফেসবুকে কমেন্ট ফিচার একটি গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ অংশকে আরো গুরুত্বপূর্ণ করতে এবার কমেন্টে র্যাঙ্কিং অপশন যুক্ত করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রায়শই দেখা যায়, পোস্টের মধ্যে খারাপ, অশালীন মন্তব্যে ভরপুর হয়ে থাকে। কেউ আবার পোস্টের ভাব না বুঝেই কমেন্ট করে।
এমন সব প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক কমেন্ট নির্ধারণ করতে কমেন্টে র্যাঙ্কিং করার চিন্তা করছে ফেসবুক বলে জানা গেছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কমেন্টটি থাকবে কমেন্ট সেকশনের একদম উপরে। কমেন্টে লাইক ও রিপ্লাই এলে কিংবা পোস্টদাতার নিজে কোনো কমেন্টের রিপ্লাইয়ের উপর করা হবে এই র্যাঙ্কিং।
নিজের প্রোফাইলে কমেন্ট র্যাঙ্কিং অপশন চালু করতে চাইলে ক্লিক করতে হবে ফেসবুকের হেল্প সেন্টার পেইজে। কিভাবে কমেন্ট র্যাঙ্কিংয়ের অপশন চালু করতে হবে তা এখানে বিস্তারিতভাবে বর্ণিত আছে সেখানে।
কমেন্টে ভালো ভাষা ব্যবহার করা হলে এবং তা যথাযথ হলে এই সিগনাল দেখান হবে। পাবলিক পেইজগুলোতে ডিফল্ট হিসেবেই কাজ করবে র্যাঙ্কিং সিস্টেমটি। তবে পেইজের অ্যাডমিন চাইলে কমেন্ট র্যাঙ্কিংয়ের অপশন বন্ধ রাখতে পারেন।
মূলত পাবলিক পোস্টগুলোতে এই র্যাঙ্কিং অপশন কার্যকর হবে।

