লক্ষ্মীপুরে কর্মহীন হতদরিদ্রের পাশে কাউন্সিলর আবুল খায়ের স্বপন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মহামারী ভাইরাস করোনার আতঙ্কে আতঙ্কিত সারা বিশ্ব। থমকে গেছে মানব সভ্যতার জীবন যাত্রা। গোটা বিশ্বে চলছে লকডাউন। এমতাবস্থায় কাজ করা তো দূরের কথা ঘর থেকে বের হতে পারছে না কেউ। কর্মহীন হয়ে পড়েছে সকল মানুষ। না খেয়ে দিন পার করছে নিম্নশ্রেণির মানুষ।

এই পরিস্থিতিতে সমাজের এসব কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে নিজস্ব অর্থায়নে দাড়িয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল খায়ের স্বপন। বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ শুরু করেন।

তারপর কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে নিজের কাঁধে মেশিন নিয়ে জীবানুনাশক স্প্রে ছিটালেন পুরো ওয়ার্ডের বাড়ী ঘরসহ বাগান পর্যন্ত। বাড়ী বাড়ী গিয়ে কর্মহীনদের তালিকা করে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছালেন তিনি।

এরপরই লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের মহোদয়ের পক্ষ থেকেও খাদ্য সামগ্রী দিলেন ওয়ার্ডবাসীকে। নিজস্ব অর্থায়নে ওয়ার্ডের কর্মহীন হতদরিদ্র মানুষকে ত্রাণ বিতরণ করেন ।

লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল খায়ের স্বপন বলেন, সমাজের অবহেলিত, অসহায়, দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে নিজেদের অর্থায়নে ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো যাদের ঘরে খাবার না থাকলেও ফটোসেশনের ভয়ে আসতে পারেননা। আবার লজ্জায় কারো কাছে চাইতেও পারেননা, প্রতিটি ঘরে এমন পরিবারের খোঁজ নিয়ে গোপনে খাবার পৌঁছে দিবো।