লটারির মাধ্যমে পুলিশ সদস্যদের বদলি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

এবার নতুন পদায়নকৃত পুলিশ সদস্যদের বদলির জন্য এক বিশেষ নিয়ম চালু করেছে ঢাকা রেঞ্জ। এর মাধ্যমে ঢাকা রেঞ্জে নতুন পুলিশ সদস্যদের লটারির মাধ্যমে বদলি তালিকা তৈরি করা হয়েছে।
নতুন পুলিশ সদস্যদের মধ্যে ৪২২ পুরুষ এবং ১০৮ নারী রয়েছেন। ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ লটারি অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক অফিস আদেশে তাদের তালিকা প্রকাশ করা হয়।

উক্ত লটারিতে ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনাসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের ঢাকা রেঞ্জ জানায়, ঢাকা রেঞ্জের অধীনে পদায়নকৃত ৫৩০ নতুন পুলিশ সদস্যদের ১৩ জেলা ও একটি আর‌আর‌এফ ইউনিটে লটারির মাধ্যমে পদায়ন/বদলি করা হয়েছে। এসব টিআরসিগণ পুলিশের বিভিন্ন ট্রেনিং সেন্টার ও একাডেমিতে এ মাসেই প্রশিক্ষণ সমাপ্ত করার কথা রয়েছে।

উল্লেখ্য টিআরসিগণ (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) প্রশিক্ষণ সমাপ্ত করে ছাড়পত্রসহ তাহাদের নামের পার্শ্বে বর্ণিত ঢাকা রেঞ্জের উল্লেখিত পুলিশ ইউনিটসমূহে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করবেন।