ব্যাপক হারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৫ হাজার।
দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০১ জন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত ২ হাজার ৫২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৯৬ হাজার। এদের মধ্যে ২ হাজার ৪৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, করোনা মোকাবিলায় দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। মার্কিন সিনেটে অনুমোদনের দু’দিন পর শুক্রবার এই প্যাকেজের অনুমোদন দেয় ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ পরিষদ।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি। বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ৫ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ হাজার ৯৪৭ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ।
সূত্র: ওয়ার্ল্ডওমিটার
পেপারস লাইফ/আন্তর্জাতিক ডেস্ক

