লাদাখে ভারী অস্ত্রে মুখোমুখি ভারত-চীন সেনাবাহিনী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা পরিস্থিতির মাঝেই গত ২৫ দিন ধরে লাদাখে মুখোমুখি ভারত-চীন সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে পূর্ব লাদাখের দুই প্রান্তে ভারী যুদ্ধ সামগ্রী, অস্ত্র, আর্টিলারি গান এবং কমব্যাট ভেইক্যাল মজুত রাখার কাজ শুরু হয়েছে।

সেনার তরফে এমন খবরই জানানো হয়েছে। একদিকে যখন দুই দেশের মধ্যে সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা করে এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চলছে, সেখানেই সীমান্তে বাড়ানো হচ্ছে ক্ষমতা। বিতর্কিত এই অঞ্চলে আকাশ পথে কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা।

চীনে সেনা পূর্ব লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোল বরাবর ধীরে ধীরে বাড়াচ্ছে তাদের অস্ত্র ভান্ডার। পিছিয়ে নেই ভারতীয় সেনা বাহিনী। যে কোনও পরিস্থিতিতে চীনকে উচিত জবাব ফিরিয়ে দিতে প্রস্তুত তারাও। ভারতীয় সেনা বাহিনীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না সব সমস্যার মীমাংসা হচ্ছে ততদিন একচুলও নড়বে না সেনা।

ভারতের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে প্যাংগং সো এবং গালওয়ান উপত্যকায় বাড়ানো হয়েছে সেনাবাহিনী। ইতোমধ্যে এই অঞ্চলে দুই থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চীন।

একই সঙ্গে বাড়ছে তাদের অস্থায়ী সেনা ছাউনি। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘ওই এলাকায় প্রতিপক্ষ চীনের থেকে ভারতীয় সেনার শক্তি অনেক বেশি।’