লালমনিরহাটে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24
লালমনিরহাটে বজ্রাঘাতে নিহত ৪


দেশের উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধায় বজ্রাঘাতে চার জনের মৃত্যু হয়েছে। সেইসাথে আহত হয়েছেন অন্তত আরও চার জন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত এবং হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর এলাকার খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম (২৬) এবং একই এলাকার জহির উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৪) মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মারা যান। একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ির দোলায় মাছ মারতে গিয়ে অপর দুজন মারা যান। তারা হলেন, পূর্ব বেজগ্রাম এলাকার রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৪০) ও আব্দুল হামিদের ছেলে আতি (৩৮)।

এছাড়া বজ্রাঘাতে পাটগ্রামের বাচ্চা মিয়া, সফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার কমপক্ষে আরও চার জন আহত হয়েছেন।

লালমনিরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলী হায়দার বলেন, বজ্রাঘাতে নিহত ও আহতদের তথ্য সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।