লাস ভেগাসে গোলাগুলি, হতাহতের আশংকা




অ্যামেরিকার লাস ভেগাস স্ট্রিপের কাছে একটি মিউজিক ফেস্টিভ্যালে গোলাগুলির খবর পাওয়া গেছে। মান্দালয় বে ক্যাসিনোর কাছে গোলাগুলির খবর পাওয়ার পর অন্তত এক বন্দুকধারীকে খোঁজার কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় রোববার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে হয় এ ঘটনা ঘটে। ওই ঘটনার পরপরই কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার খবর দেয় সিএনএন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, গুলির ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ২৪ জন।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘটনাস্থলের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যাচ্ছে ধারণা করা হচ্ছে সেটা একটানা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ । টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যাচ্ছে লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছে।
স্থানীয় হাসপাতালের একজন মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছে গুলিতে আহত এমন অন্তত ২০ জনকে তার এখন চিকিৎসা দিচ্ছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পুলিশ একাধিক জায়গায় গোলাগুলির খবর পেয়ে মাঠে নেমেছে। লাস ভেগাস পুলিশ টুইটারে অন্তত একজন সন্দেহভাজন নিহত হওয়ার খবর দিলেও এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এদিকে গোলাগুলির খবরে লাস ভেগাসের ম্যাকারান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।