লা লিগা শিরোপা যেন বার্সেলোনার


paperslife

এখনো বাকি আছে তিন ম্যাচ। তবে সেসব নিয়ে ভাবার সময় নেই। কেননা, তিন ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গেছে টানা দ্বিতীয়বারের মত লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। গত এগারো বছরে যেটি আটবার ঘরে তুলেছে কাতালান দলটি।

শিরোপা নির্ধারণী ম্যাচ। জিতলেই চ্যাম্পিয়ন, পয়েন্ট হারালে অপেক্ষা বাড়বে। এমন সমীকরণের পরও শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দুইদিন বাদে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। তাই মেসিকে বিরতিতে রেখেছেন কোচ।

অবশ্য মেসি নেমেছেন, বদলি হিসেবে নেমেই করেছেন গোল। যেই গোলেই জয় পেয়েছে বার্সেলোনা, পেয়েছে শিরোপা জয়ের স্বাদ। এবং বদলি হিসেবে নেমে লা লিগার ইতিহাসে ২৪ গোল করে রেকর্ড করেন মেসি।

চেনা পরিবেশ, ঘরের মাঠ। পরিচিত দর্শকদের সামনে এমন উপলক্ষ্য পেতে দরকার ছিল তিন পয়েন্ট। মেসিরা তা করে দেখিয়েছে।

শুরুতেই আক্রমন পাল্টা আক্রমণে খেলা চলে বেশ। লেভান্তের রক্ষণ দূর্গ ভাঙতে পারছিল না বার্সেলোনা। সময় গড়িয়ে যাচ্ছিল। রিস্ক না নিয়ে কুতিনহোর বদলি হিসেবে মেসিকে মাঠে নামান কোচ ভালভারদে।

মাঠে নেমে ৬২ মিনিটে গোল করেন পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী লিওনেল মেসি। তার একমাত্র গোলেই জয় পায় বার্সেলোনা। এই জয়ে দশম লিগ শিরোপা জয় মেসির।

তৃতীয়বারের মত ট্রেবল জয়ের হাতছানি বার্সেলোনার সামনে। লা লিগা জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে বার্সা। লিভারপুল বাঁধা পেরিয়ে ফাইনাল জিতলে এবং কোপা ডেল রে’র ফাইনালে ভ্যালেন্সিয়াকে হারাতে পারলে একমাত্র ক্লাব হিসেবে তিনবার ট্রেবল জয়ের স্বাদ পাবে কাতালান দলটি।