লিঙ্গ বৈষম্যে সমতা আনছে অ্যাপল




মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপেলের বার্ষিক বৈষম্য প্রতিবেদন অনুসারে বর্তমানে তাদের নারী কর্মীর সংখ্যা এক তৃতীয়াংশ। অর্থাৎ লিঙ্গ সমতার কথা বললেও এখনো এর থেকে অনেক দূরে আছে এই প্রতিষ্ঠানটি।
কর্মক্ষেত্রে বৈষম্য নজরদারী করতে অ্যাপলের সাবেক মানবসম্পদ প্রধান ডেনিসে ইয়ং স্মিথকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পর এবারই প্রথম বার্ষিক ‘ইনক্লুশন অ্যান্ড ডাইভারসিটি রিপোর্ট’ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের ২৭ জুলাই প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয় তাদের নারী কর্মীর সংখ্যা ৩২ শতাংশ। ২০১৬ সালেও সংখ্যাটি এমনই ছিল বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের উচ্চতর পর্যায়ে কর্মী নিয়োগের ক্ষেত্রে নারীদের সংখ্যায় কিছুটা উন্নতি দেখা গেছে।
“গত এক বছরে উচ্চতর পর্যায়ে নারী কর্মীর সংখ্যা এক শতাংশ বেড়েছে। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত এই সংখ্যা ছিল ২৮ শতাংশ। প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা “একই হারে বাড়ছে”।উদাহরণ হিসেবে বলা যায়, প্রতিষ্ঠানের ৩০ বছরের কম বয়সী কর্মীদের ৩৬ শতাংশ নারী। ২০১৪ সালের তুলনায় এটি পাঁচ শতাংশ বেশি” বলে জানিয়েছে অ্যাপল।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, “মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপলের নেতৃত্ব পর্যায়ে শ্বেতাঙ্গ কর্মীর সংখ্যা ৬৬ শতাংশ। আর সেখানে কৃষ্ণাঙ্গ কর্মীর সংখ্যা তিন শতাংশ, হিস্পানিকের সংখ্যা সাত শতাংশ এবং শুধু এক শতাংশ বহুজাতিক।”
বর্তমানে বিশ্বজুড়ে ১,৩০,০০০ কর্মী রয়েছে অ্যাপলের। এর মধ্যে যুক্তরাষ্ট্রে তাদের কর্মী রয়েছে ৮৩ হাজার। প্রতিষ্ঠানের উচ্চতর পদে এখন পুরুষ কর্মীর সংখ্যা ৭১ শতাংশ।
আরও পড়ুন; জীবন বাঁচাল অ্যাপেল ওয়াচ
এখনই আইফোন ১০ ব্যবহার করছেন অ্যাপেল প্রধান
আইফোন ৮’এ শব্দ সমস্যা