সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৩৫৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫২ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২৬২ কোটি ৩২ লাখ টাকা কম।
হাতবদল হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২২২টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির।
ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ২৬৭ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০ কোটি ৫১ লাখ টাকা কমে ৪৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনে থাকা ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টির দর।
