শনিবার থেকে ২১ দিনের লকডাউনে রাজধানীর ওয়ারী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

শনিবার (৪ জুলাই) থেকে চলমান করোনা সংক্রমণ মোকাবেলায় রাজধানীর ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত ওয়ারী ২১ দিনের জন্য লকডাউন কার্যকর করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এই এলাকাটি লকডাউনের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএসসিসি।

শুক্রবার (৩ জলাই) ওয়ারীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি রাস্তা ও গলির মুখ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। ডিএনসিসির কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা মিলে এজন্য কাজ করছেন। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়া, ওয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে লকডাউন এলাকার নাম ও কট্রোল রুমের জরুরি ফোন নম্বর উল্লেখ করে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় (ওয়ার্ড নম্বর ৩৪, ৩৮, ৪১) সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিনুর বেগম গণমাধ্যমকে বলেন, ‘আমরা সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। রাতের মধ্যে বাকি সব কাজ শেষ হবে। আমাদের কাছে সিটি করপোরেশন থেকে যেভাবে নির্দেশনা এসেছে, ঠিক সেভাবেই লকডাউন কার্যকর করবো।’

এর আগে গত ৩০ জুন ওয়ারীর তিনটি প্রধান সড়ক ও ৫টি গলির নাম উল্লেখ করে লকডাউন করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১ জুলাই এনিয়ে লকডাউন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।