শপথ নেয়ায় জাহিদ বহিষ্কার


paperslife

দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি।

রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে নয়টায় এ সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘দলের সিদ্ধান্ত ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। সিদ্ধান্ত লঙ্ঘন ও এড়িয়ে গিয়ে শপথ গ্রহণ করার জন্য ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমানকে সর্বসম্মতি ক্রমে আজকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার  করা হলো।’

এর আগে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ নেন জাহিদুর রহমান জাহিদ।