মিশরে মসজিদে জঙ্গি হামলা, নিহত ১১৫




শুক্রবারের জামাতের সময় আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে এ হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা মিশরের গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
জঙ্গিরা চারটি পথযানে করে এসে মুসল্লিদের ওপর গুলি চালায়। মসজিদে নামাজ পড়তে যাওয়া নিরাপত্তা বাহিনীর সমর্থকরা হামলার লক্ষ্য ছিল বলে ধারণা প্রকাশ করা হয়েছে একটি খবরে।
হামলা কে বা কারা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোলযোগপূর্ণ সিনাইয়ে ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জিহাদি দলগুলোর উত্থানের পর থেকে শুক্রবারের জামাতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।