ঢাকায় এসেছেন ওপারের বলিউড তারকা শর্মিলা ঠাকুর ও সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি। ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা’ কনসার্টে যোগ দিতে বাংলাদেশে আসেন এই দুই তারকা।
গতকাল ১৪ জুলাই পৃথক বিমানে জিৎ সকাল সাড়ে ৯টা আর শর্মিলা বিকেল ৪টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন।
কনসার্টে গাইবেন জিৎ গাঙ্গুলি ও দোয়েল গোস্বামী। এ ছাড়া বাংলাদেশ থেকেও কয়েকজন শিল্পী পরিবেশনায় অংশ নেবেন। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।
