ক্রমেই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে করোনা আক্রান্ত হওয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের। আইসিইউ থেকে বের করে এখন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে
এ বিষয়ে প্রধানমন্ত্রীর অফিসের এক মুখপাত্র জানান, ‘আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে আইসিইউ থেকে (জেনারেল) ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। সেখানে সুস্থ হয়ে ওঠার প্রাথমিক পর্যায়ে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে আবার কবে কাজ শুরু করতে পারবেন বরিস, সে বিষয়ে কিছু জানানো হয়নি। আপাতত পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবই দায়িত্ব সামলাচ্ছেন। তিনি আগেই প্রধানমন্ত্রীর সুস্থ হয়ে ওঠার উপর জোর দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির খবরে তিনি টুইট করেন, ‘এই খবরটাই আমরা সবাই শুনতে চাইছিলাম।’ পাশাপাশি, বরিসের অবস্থার উন্নতিকে ‘দুর্দান্ত খবর’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

