চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজি বিদায় নিয়েছে অনেক আগেই। নেইমারও নেই মাঠে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচও খেলেননি তিনি। তারপরও নিষিদ্ধ হলেন নেইমার।
আগামী মৌসুমের প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না নেইমার।
মাঠের বাইরে বসে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রেফারি নিয়ে বাজে মন্তব্য করায় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা তাকে এই নিষেধাজ্ঞা দেয়।
গত ৬ মার্চ চলতি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে নিজেদের মাঠে মম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয় নেইমারের ক্লাব পিএসজিকে।
ইনজুরির কারণে সেই ম্যাচে ছিলেন না নেইমার। দর্শক সারিতে বসে দলের বিদায় দেখতে হয়েছে তাকে।
শেষ মুহূর্তের পেনাল্টিতে গোল খেয়ে বিদায় নেয় পিএসজি। সেই পেনাল্টি নিয়ে জত বিতর্ক।
এখন অন্তিম মুহূর্তে, কঠিন সময়ে পেনাল্টি নিয়ে প্রশ্ন তোলেন নেইমার। সেই সাথে রেফারির কঠোর সমালোচনা করেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়।
তার এই সমালোচনা ভালোভাবে নেয়নি উয়েফা। ফলস্বরূপ শাস্তি পেতে হচ্ছে তাকে।

