হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১ টার দিকে শেখ সাদি নামের মালয়েশিয়া থেকে আসা যাত্রীকে দেড় কোটি টাকা মূল্যের দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন। চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করার একপর্যায়ে মালয়েশিয়া থেকে আসা যাত্রী শেখ সাদিকে ২ কেজি ৯৫০ গ্রাম সোনাসহ আটক করা হয়।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

