শীর্ষে মেসি, নেই রোনালদো




লা লীগার ১০ রাউন্ডের খেলা অতিবাহিত হয়ে গিয়েছে। এই ১০টি ম্যাচে কে কেমন ফলাফল করল? ব্লেচার রিপোর্ট এই ১০ ম্যাচের ভিত্তিতে লা লীগার শীর্ষ ২৫ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। যেখানে ১২ গোল করে লিওনেল মেসি আছেন শীর্ষে। কিন্তু, সদ্য ফিফা ‘দ্যা বেস্ট’ জয়ী রোনালদো নেই।
বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ থেকে সর্বোচ্চ ছয়জন করে আছেন সে তালিকায়। ভ্যালেন্সিয়া থেকে পাঁচজন, আর রিয়াল মাদ্রিদ থেকে আছেন দুইজন।
১০ ম্যাচ শেষে জমজমাট এই আসরে ৯ জয় ও ১ ড্র-এ ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে বার্সেলোনা। এর চার পয়েন্ট পরে ভ্যালেন্সিয়া। দুই মাদ্রিদ সমান ২০ পয়েন্ট নিয়ে আছে যথাক্রমে তিন ও চারে।
এই পারফরম্যান্সের উপর ভিত্তিতে শীর্ষ ২৫ খেলোয়াড় হলো :
১. লিওনেল মেসি (বার্সেলোনা)
২. মার্ক-আন্দ্রে টার স্টেগান (বার্সেলোনা)
৩. গঞ্জালো গুইডেস (ভ্যালেন্সিয়া)
৪. সিমিওনে জাজা (ভ্যালেন্সিয়া)
৫. জান ওবলাক(আতলেতিকো মাদ্রিদ)
৬. স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা)
৭. সাউল (আতলেতিকো মাদ্রিদ)
৮. রোদ্রিগো মোরেনো (ভ্যালেন্সিয়া)
৯. সার্জিও বুস্কেটস (বার্সেলোনা)
১০. এঞ্জেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ)
১১. মিকেল ওয়ারজাবাল (রিয়াল সোসিয়াদাদ)
১২. কোকে (আতলেতিকো মাদ্রিদ)
১৩. আন্দ্রেস গুয়োদারদো (রিয়াল বেটিস)
১৪. ইভান রাকিটিচ (বার্সেলোনা)
১৫. জিওফরী কোনোদগবিয়া (ভ্যালেন্সিয়া)
১৬. ইস্কো (রিয়াল মাদ্রিদ)
১৭. সেডরিক বাকাম্বু (ভিয়ারিয়াল)
১৮. গ্যাব্রিয়াল পিরেস (লিগানেস)
১৯. স্টিভেন এন’জনজি (সেভিয়া)
২০. মার্সেলো (রিয়াল মাদ্রিদ)
২১. ফিলিপ লুইস (আতলেতিকো মাদ্রিদ)
২২. অসিয়ের ইলেরামেন্ডি (রিয়াল সোসিয়াদাদ)
২৩. কার্লোস সোলার (ভ্যালেন্সিয়া)
২৪. সার্জিও রবার্তো (বার্সেলোনা)
২৫. স্টেফান সেভিচ (আতলেতিকো মাদ্রিদ)
 
সূত্র : ব্লেচার রিপোর্ট