শীর্ষ দশ ধনীর তালিকায় মুকেশ আম্বানি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দীর্ঘ দিন ছিলেন এশিয়ার শীর্ষ ধনী। চলতি বছরের মার্চে চীনের ধনকুবের জ্যাক মা’র কাছে এই অবস্থান হাতছাড়া হয়েছিল। তবে এবার ফিরলেন আরও শক্তিশালী হয়ে।

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় উঠে এল ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। সোমবার প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেস্কে এমনটাই দেখা গেছে।

ব্লুমবার্গ ইনডেক্স প্রকাশিত বিশ্বের শীর্ষ ১০ ধনীদের প্রথম পাঁচজনের চারজনই মার্কিন যুক্তরাষ্ট্রের। ১৬ হাজার ৪০০ কোটি ডলার নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ১০ হাজার ৯৯০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের লিলিয়ানে বেটেনকোর্ট ও গ্রুপ আরনল্টের বার্নার্ড আরনল্ট। এরপর রয়েছেন বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট।