আজ থেকে শুরু হলো নবম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মমাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা চলবে ৫ই জানুয়ারি পর্যন্ত।
এবারের আসরে অংশগ্রহণ করেছে মোট ৩১টি দল্। রিকার্ভ ডিভিশনে ৮৭ আর কম্পাউন্ডে ৫২ জন আর্চার ও ১৩৯ জন প্রতিযোগির মধ্যে ৯২ জন পুরুষ আর ৪৮ জন নারী আর্চার অংশ নিয়েছেন।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জাতীয় আসর সম্পর্কিত বিস্তারিত তথ্য দেন।
