শেষদিনে বাংলাদেশের দরকার ৩৭৫ রান




তৃতীয় দিনের শেষ বেলায় স্বস্তি দিয়েছিল বাংলাদেশের বোলাররা। শফিউল ও মুস্তাফিজের জোড়া আঘাতে ৫৪ রানে ২ উইকেট নিয়ে তৃতীয় দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা।
সেখান থেকে আমলা ও বাভুমা শুরু করে চতুর্থ দিন। লাইন-লেন্থে মনোযোগী দুই পেসার শফিউল ও মুস্তাফিজ চাপেই রাখার দুই অপরাজিত ব্যাটসম্যানকে। তার ফলও মেলে তাড়াতাড়ি। ৭০ রানে মুস্তাফিজের বলে কট বিহাইন্ড হয়ে ২৮ রান করে ফেরে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হাশিম আমলা।
এরপর ক্রিজে আশা ফাফ ডু প্লেসি ও বাভুমার ব্যাটের উত্তর খুঁজে পাচ্ছিল না বাংলাদেশের বোলাররা। দুইজনই এক এক করে তুলে নেন অর্ধশতক। ৮১ রান করে পার্টটাইম বোলার মমিনুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন ডু প্লেসি। এটি মমিনুলের ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট উইকেট।
কুইন্টন ডি কক ক্রিজে নামার পর বৃষ্টির জন্য বন্ধ হয় খেলা। বৃষ্টির জন্য সাময়িক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে মমিনুল আবার আঘাত হানে উইকেটের পিছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন বাভুমা। এরপরই ডি কককে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে আবারো মমিনুল ম্যাজিক। দক্ষিণ আফ্রিকা তখন ২২২ রানে ৫।
পরবর্তীতে কেশব মহারাজের ঝড়ো ব্যাটিংয়ে ২৪৭ রানে ৬ উইকেট নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২৪ রান।
৪২৪ এর বিশাল লক্ষ্যে খেলতে নেমে কোনো রান যোগ করার আগেই মরকেলের বলে বোল্ড হয়ে ফেরেন তামিম। একই ওভারে মরকেল লেগ বিফোর করে আউট করেন মমিনুলকে। তবে রিপ্লেতে দেখা যায় বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে যেত। রিভিউ নিলে বেঁচেও যেতে পারতেন তিনি।
৬ রানের মাথায় আবারো মরকেলের আঘাত। বোল্ড হন মুশফিক, তবে নো বলের কারণে ক্রিজে আবার ক্রিজে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। ৩২ রান করে মহারাজের বলে আউট হন ইমরুল কায়েস। এরপর আবার বৃষ্টির জন্য থামে খেলা। এদিকে সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ম্যাচে আর বল করতে পারবেন না মরনী মরকেল। আগামীকাল স্ক্যানের পর জানা যাবে কতটা গুরুতর এই ইনজুরি।
বৃষ্টি না থামলে আজকের বাকি খেলা বাতিল করা হয়। আগামীকাল নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগের শুরু হবে খেলা। বাংলাদেশ পিছিয়ে আছে ৩৭৫ রানে। শেষদিনে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৭৫ রান। হাতে আছে সাত উইকেট।
সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৯৬/৪ (ডি.)
(এলগার ১৯৯, মারক্রাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, ডু প্লেসি ২৬*, মুস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪)
বাংলাদেশ ১ম ইনিংস : ৩২০/১০
লিটন ২৫, ইমরুল ৭, মমিনুল ৭৭, মুশফিক ৪৪, তামিম ৩৯, মাহমুদুল্লাহ ৬৬, সাব্বির ৪০, মিরাজ ৮, তাসকিন ১, শফিউল ২, মুস্তাফিজ ১০*, মরকেল ২/৫১, রাবাদা ২/৮৪, মহারাজ ৩/৯২, ফালুকায়ো ১/১৮, অলিভির ১/৫২)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ২৪৭/৬ (ডি.)
(এলগার ১৮, মারক্রাম ১৫, আমলা ৩৮, বাভুমা ৭১, ডু প্লেসি ৮১, ডি কক ৮, ফালুকায়ো ৬*, মহারাজ ১৯, মুস্তাফিজ ২/৩০,, শফিউল ১/৪৬, মমিনুল ৩/২৭)
বাংলাদেশ ২য় ইনিংস : ৪৯/৩
(তামিম ০, ইমরুল ৩২, মমিনুল ০, মুশফিক ১৬*, মরকেল ২/১৯, মহারাজ ১/২)