দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে ৬ হাজার ১২৯ দশমিক ৬৯ পয়েন্টে উন্নীত হয়। ২ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ২১০ দশমিক ৭২ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ২ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৮ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২০ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৭৪৪ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬৭১ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত ছিল ৪৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫৯ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫১১ দশমিক ৭২ পয়েন্টে উন্নীত হয়। ১০২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৪৫ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৫২৭ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৫৩ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৯৭৯ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত ছিল ২৪টির বাজারদর।
