বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ কমে ৫ হাজার ৯৮১ দশমিক শূন্য ৫ পয়েন্টে নেমে গেছে। ১৫ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে ২ হাজার ১৭৩ দশমিক ৪৮ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৭ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ কমে ১ হাজার ৩২৪ দশমিক ৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১১ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার ৩৬৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৭৮ কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৪৩ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২১১টির ও অপরিবর্তিত ছিল ৪১টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১০৫ দশমিক ৩২ পয়েন্ট কমে ১১ হাজার ২১৬ দশমিক ৩৮ পয়েন্টে নেমে গেছে। ১৬১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৫১৩ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৫৫ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৪১২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪২ কোটি ৮২ লাখ ৯৯০ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত ছিল ২৩টির বাজারদর।
