শেয়ারবাজার: নেতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ কমে ৬ হাজার ২৭২ দশমিক ৫৭ পয়েন্টে নেমে গেছে।
১২ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ কমে ২ হাজার ২৫৫ দশমিক ২৩ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৫ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে ১ হাজার ৩৮১ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৪ কোটি ১২ লাখ ৪১ হাজার ২৬৫টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৮১৩ কোটি ২০ লাখ ৩৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৯২৮ কোটি ৯১ লাখ ২ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার পট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১১ হাজার ৭৪৫ দশমিক ৩৬ পয়েন্টে নেমে গেছে। ৭৭ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৬৩ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৫ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ১৩ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪৪ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮১৪ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।