শেয়ারবাজার: মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৩০ দশমিক শূন্য ২ পয়েন্টে উন্নীত হয়। তবে ৪ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ২ শতাংশ কমে ২ হাজার ২৪৭ দশমিক ১৮ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ১ দশমিক শূন্য ১ পয়েন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৬ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
আজ ডিএসইতে ১১ কোটি ১২ লাখ ৯৯ হাজার ৫৯৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪০২ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪০৬ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত ছিল ৫৬টির বাজারদর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪৮ দশমিক ৩৩ পয়েন্টে উন্নীত হয়। ১ দশমিক ৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৩১৯ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪১ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৬৫১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩০ কোটি ২২ লাখ ৬০ হাজার ৮০ টাকা।