শেয়ারবাজার: লেনদেন বেড়েছে ডিএসইতে




সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ১১ পয়েন্ট বা দশমিক শূন্য শূন্য ২ শতাংশ বেড়ে ৬ হাজার ৯২ দশমিক ৯৫ পয়েন্টে উন্নীত হয়। তবে দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ কমে ২ হাজার ১৭৬ দশমিক ৮২ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ১০ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে ১ হাজার ৩৩৪ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৩১ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ১৪৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৯২৫ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬২৪ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২২৭টির ও অপরিবর্তিত ছিল ২৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৭ দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪২৯ দশমিক ৭১ পয়েন্টে উন্নীত হয়। ৩৪ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৮৯ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৫৬ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৩৫৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৯২ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৮৯০ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১৬০টির ও অপরিবর্তিত ছিল ১৯টির বাজারদর।