সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিকে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনও বেড়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৬ হাজার ১৫৯ দশমিক ৯৬ পয়েন্টে উন্নীত হয়। ৮ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ১৯০ দশমিক ৪৬ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ২ দশমিক ৬ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৪ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৮ কোটি ৯৬ লাখ ৪ হাজার ২১৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৮৮৪ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৮০১ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৭৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৮৮ দশমিক ১১ পয়েন্টে উন্নীত হয়। ১২১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৯৬ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৬ কোটি ৯৫ লাখ ৩১ হাজার ৬০০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৯ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৮৩টির ও অপরিবর্তিত ছিল ৩৩টির বাজারদর।
আরও পড়ুন;
শেয়ারবাজার: লেনদেন বেড়েছে ডিএসইতে
শেয়ারবাজার: ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন
