একটি টেস্ট, পাঁচ দিনের রোমাঞ্চ। ক্ষণে ক্ষণে রঙ বদলানো। নাটকের জন্ম দেওয়া কলম্বো টেস্টের হিরো হয়ে থাকল নিরোশন ডিকভেলা ও অসীলা গুনারত্নে। ফলাফল হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ৪ উইকেটে জয়ী শ্রীলঙ্কা।
৭০ রানে ৪ উইকেট পরে যাওয়ার পর ক্রেগ আরভিনের লড়াইয়ের গল্প সবার জানা। তার ১৬০ রানের রূপকথায় প্রথম ইনিংসে দশরানের লিড। তাদের ৩৫৬ রানের সুবাদে শ্রীলঙ্কা অলআউট ৩৪৬ রানে।
১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু স্কোর বোর্ডে যখন ৫৯ রান তখন প্যাভিলিয়নের পথ পাঁচজন হাঁটা ধরেছে। সেখান থেকে আবারো রূপকথার গল্প শুরু।
সিকান্দার রাজারা ব্যাটে ভর করেই যেন স্বপ্ন দেখতে শুরু করেছিল সফরকারীরা। তার ১২৭, পিটার মুরের ৪০, ম্যালকম ওয়ালারের ৬৮ ও গ্র্যাম ক্রেমারের ৪৮ রানের উপর ভর করে ৩৮৮ রানের টার্গেট ছুড়ে দেয় স্বাগতিকদের সামনে।
করুনারত্নে ও কৌশল মেন্ডিস শুরুটা ভালোই করে। থারাঙ্গা ২৭ রানে ফিরে গেলেও করুনারত্নের ৪৯ ও মেন্ডিসের ৬৬ একটু একটু করে জয়ের দিকে নিয়ে যায়। এরপরই ছন্দপতন। ২০১ রানে ৫ উইকেট হারালে জিম্বাবুয়ের সামনে জয়ের সম্ভাবনা খুলে।
কিন্তু পরবর্তীতে জয়ের নায়ক ডিকভেলা ও গুনারত্নের ১২১ রানের জুটি সব আশাকে নিরাশা করে দেয়। ডিকভেলা ৮১ রানে আউট হলেও গুনারত্নে ৮০ রান করে দিলরুবান পেরেরা কে সাথে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। এই জয় দিয়ে অধিনায়ক হিসেবে শুভ সূচনা হলো দীনেশ চান্দিমালের। ম্যান অব দ্যা ম্যাচ আসিলা গুনারত্নে ও এক ম্যাচের এই সিরিজের ম্যান অব দ্যা সিরিজ ম্যাচে ১১ উইকেট পাওয়া রঙ্গনা হেরাথ।
উল্লেখ্য, ৩৮৮ রানের মত বড় লক্ষ্য তাড়া করে জয় শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ আর ক্রিকেট ইতিহাসে পঞ্চম।
এক নজরে স্কোর
স্কোর : জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৩৫৬/১০
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৩৪৬/১০
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস : ৩৭৭/১০
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ৩৯১/৬
ফলাফল : শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী
