শ্রীলঙ্কার সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মচারীদের মতামত দিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার সরকারের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপিতে দেশটির জনপ্রশাসন ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, ১৫ লাখ রাষ্ট্রীয় কর্মচারীর জন্য একটি নতুন সরকারি আদেশ জারি করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার ওপর দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা এখন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন সরকারি কর্মকর্তার মতামত প্রকাশ করা…অপরাধ হিসেবে গণ্য হবে। এটা করলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।
আরও পড়ুনঃ ইরানে ভাইরাল ‘পনিটেইল গার্ল’কে গুলি করে হত্যা
করোনা মহামারির আগে শ্রীলঙ্কা মার্কিন ডলারসহ বিভিন্ন বিদেশি মুদ্রার জন্য পর্যটন খাতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। কিন্তু দুই–আড়াই বছর ধরে চলা কোভিডের কারণে পর্যটকের আগমন বন্ধ থাকায় বিদেশি মুদ্রার সংকট প্রকট আকার ধারণ করে। গত বছরের শেষের দিক থেকে ২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে।
বিশেষ করে বছরের পর বছর আর্থিক অব্যবস্থাপনা ও চীনের কাছ থেকে উচ্চসুদের ঋণ নেওয়ার কারণে শ্রীলঙ্কার অর্থনীতিতে বিপর্যয় দেখা দেয়। অর্থনৈতিক সংকটের কারণে সরকার প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে ব্যর্থ হয়।

