নভেল করোনাভাইরাস প্রতিরোধে সবাই সচেতনতার দিকেই গুরুত্ব দিচ্ছে। সচেতনতাই পারে এর থেকে মানুষকে বাঁচাতে। শেরপুরের নালিতাবাড়ীর এক রিকশাচালকের এমন সচেতনতার ভিন্নধর্মী উদ্যোগ অবাক করেছে সবাইকে।
সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে করোনা থেকে নিজেকে এবং যাত্রীদের সুরক্ষা দিতে মো. শহিদুল ইসলাম নামের সেই রিকশাচালক বেশ সচেতনতার পরিচয় দিয়েছেন।
হাতে পরেছেন হ্যান্ড গ্লাভস। রিকশা স্প্রে শেষে নিজেও ভালো করে হাত ধুয়ে নিচ্ছেন। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা রিকশায় রেখেছেন। তিনি করোনামুক্ত যাত্রী সেবা দিতে যে ব্যবস্থা নিয়েছেন তা এখন সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
রিকশাচালক শহিদুল ইসলাম জানান, ”আমার রিকশার এক যাত্রী থেকে যেন অন্য যাত্রীর করোনা না হয় এবং তার পরিবারে না ছড়ায়- সে জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ভাইরাসমুক্ত করতে স্প্রেতে কি কি ব্যবহার করছেন জানতে চাওয়া হলে শহিদুল ইসলাম জানান, স্প্রেতে ব্লিসিং পাউডার, হারপিক ও স্যাভলনসহ অন্যান্য সামগ্রী রয়েছে, যা ভাইরাসমুক্ত রাখে।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে করোনা নিয়ে সচেতনতা সৃষ্টিতে।
https://www.facebook.com/100004277920052/videos/1595064687312780/

